নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

যুবককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

যুবককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা
যুবককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরির অভিযোগে জসিম নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহীনগর গ্রামের পাইকের বাড়ির মৃত মোস্তফা সর্দারের ছেলে মো.লোকমান ও একই ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়ির শেখ আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম রাব্বি ওরফে শেখ রাব্বি।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পৃথক অভিযান চালিয়ে সোনাইমুড়ী ও চাঁদপুর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আসামি রাব্বির বরাত দিয়ে সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন জানান, দেড় মাস আগে আসামি সায়মনের একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ভিকটিম জসিম উদ্দিন নিয়ে যায়। পরবর্তী সময়ে এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

একপর্যায়ে জসিম মোটরসাইকেল ও মোবাইল দিয়ে দেওয়ার শর্তে সায়মনের কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পরেও মোটরসাইকেল ও মোবাইল না দিলে সায়মন গোপনে জসিমকে হত্যার পরিকল্পনা করে।

গত ১৪ জুলাই মামলার ১ নম্বর আসামি সায়মন তার দুই বন্ধুসহ একটি মোটরসাইকেলে জসিমের বাড়িতে গিয়ে মোটরসাইকেল ও টাকা প্রদানের বিষয় নিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে যায়। পরের দিন ১৫ জুলাই দুপুর ৩টার দিকে জসিম নিজ বাড়িতে আসলে সায়মনকে কল করে জসিমের বাড়িতে আসার সংবাদটি জানায় রাব্বি।

এর কিছুক্ষণ পরেই সায়মন একটি মোটরসাইকেলে করে দুজনকে নিয়ে জসিমের বাড়িতে যায়। এর মধ্যে সায়মনের বাবা লোকমান অন্য একটি মোটরসাইকেলেজসিমের বাড়ির সামনে যায়। পরে হঠাৎ বাড়ির ভেতরে গুলির শব্দ হয়। তারপর সায়মন ও তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আসামি রাব্বি ২০ হাজার টাকার প্রলোভনে সায়মনের বড় ভাই দুলালের কথা মতো সায়মনকে ভিকটিম জসিম উদ্দিনের বাড়িতে আসার খবর জানায়।

ওসি বখতিয়ার উদ্দিন বলেন, মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X