মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে কোটা আন্দোলনে মৃত্যু ১

মাদারীপুরে আন্দোলনকারীদের ওপর ত্রিমুখী হামলার অভিযোগ। ছবি : কালবেলা
মাদারীপুরে আন্দোলনকারীদের ওপর ত্রিমুখী হামলার অভিযোগ। ছবি : কালবেলা

মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (১৮ জুলাই) মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালান। এসব সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, ২ সংবাদকর্মীসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ ছাড়া লেকের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম বিক্ত দে। তিনি মাদারীপুরের আমিরাবাদ এলাকার স্বপন দের ছেলে ও মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী।

জানা যায়, হামলা থেকে বাঁচতে ঘটনাস্থলে শকুনি লেকে পড়ে তিনজন নিখোঁজ হন। এদের মধ্যে আজ দুপুর ১টা পর্যন্ত দুজনের কোনো খোঁজ মেলেনি। মাদারীপুর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ৬ জনকে আটক করা হয়। এ সময় আন্দোনকারীদের পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

জানা যায়, মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় কোটা আন্দোলনকারীরা। পরে তাদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন পুলিশ। কিন্তু সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দিয়ে তাদের ধাওয়া করে। প্রায় আধাঘণ্টার এ সংঘর্ষে আল-আমীন, রফিকুল ইসলাম রফি, মিঠু হোসেন, শহিদুর রহমান, খাদিজা ও রিফাত মুন্সী নামে ৬ শিক্ষার্থী আহত হয়। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে মেসির যে মন্তব্য উস্কে দিলো জল্পনা

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

১০

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

১১

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

১২

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকবেন সেই বিতর্কিত রেফারি

১৩

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

১৪

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

১৬

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

১৭

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

১৮

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

১৯

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

২০
X