নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিদ্যুতের দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পুলিশের অবস্থান। ছবি : কালবেলা
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পুলিশের অবস্থান। ছবি : কালবেলা

নরসিংদীর মাধবদীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষাভে নেমেছেন কল-কারখানা শ্রমিকরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট এবং টিয়ারসেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় পাওয়া যায়নি। বেলা আড়াইটা পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে। আন্দোলনকারী শ্রমিকদের হটাতে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।

এ ছাড়া নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের কার্যালয় ভাঙচুর করা হয় । একপর্যায়ে বেলা একটার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে বেরিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়াসহ সংঘর্ষে জড়ায় শ্রমিকরা।

এ ব্যাপারে নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমি বিস্তারিত বলতে পারব না। তবে ঘটনাস্থলে পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

আর বিস্তারিত জানতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ ও মাধবদী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামানের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X