শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

ট্রলার উদ্ধারে গিয়ে ডুবল স্পিডবোট, সৈকতে ভেসে এল ২ মরদেহ

টেকনাফ সমুদ্র সৈকত। ছবি : কালবেলা
টেকনাফ সমুদ্র সৈকত। ছবি : কালবেলা

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে লাশগুলো টেকনাফ উপকূলে ভেসে আসে। এ ঘটনায় নুর মোহাম্মদ শওকত নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মৃতরা হলেন মো. ইসমাইল ও মো. ফাহাদ। ইসমাইল ট্রলারের যাত্রী ছিলেন। আর ফাহাদ স্পিডবোট নিয়ে ট্রলারডুবিতে নিখোঁজদের খুঁজতে গিয়ে স্পিডবোট ডুবে নিজেও সাগরে নিখোঁজ হন। ট্রলারডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

গত বুধবার দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে ভারি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় এফবি সাদ্দাম নামে একটি ফিশিং ট্রলার ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১২ জেলে ও যাত্রীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়। স্থানীয়রা সেন্টমার্টিন ঘাট থেকে যাওয়া কয়েকটি ফিশিং ট্রলার, সার্ভিস বোট ও স্পিডবোটে করে গিয়ে এ উদ্ধার তৎপরতা চালায়। ঢেউয়ের তোড়ে একটি স্পিডবোটও সাগরে ডুবে যায়। এতে নিখোঁজ হন আরও দুজন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মো. সাদ্দামের মালিকানাধীন ট্রলারে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে বিভিন্ন নিত্যপণ্য বহন করার সময় ট্রলারটি ডুবে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে স্পিডবোটসহ আরও দুজন নিখোঁজ হয়। নিখোঁজ তিনজনের থেকে দুজন মরদেহ হয়ে টেকনাফের পশ্চিম বঙ্গোপসাগর ভেসে এলেও, এখনো শওকত নামের একজন নিখোঁজ রয়েছেন। দুদিন পর নিখোঁজ তিনজনের মধ্যে আজ দুজনের লাশ উপকূলে ভেসে এল। এখনও নিখোঁজ রয়েছেন নুর মোহাম্মদ শওকত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

১০

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

১১

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

১২

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ভৈরব থানার ওসি প্রত্যাহার

১৪

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১৫

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১৬

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১৭

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১৮

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৯

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

২০
X