সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার ঘিরে নাশকতা, সিলেটে গ্রেপ্তার বেড়ে ১৫২

গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স কালবেলা
গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স কালবেলা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা ১৩টি মামলায় অন্তত ১৫২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ বাদী হয়ে করা ১৩টি মামলায় ১৬ হাজার ২৬৮ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় কোতোয়ালি থানায় প্রাণহানি ও ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় ছয়টি, জালালাবাদ থানায় দায়েরকৃত চারটি এবং দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

তিনি আরও বলেন, গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কোতোয়ালি থানায় দজন, জালালাবাদ থানায় একজন ও দক্ষিণ সুরমা থানায় একজনকে গ্রেপ্তার করা হয়। তিন থানায় করা ১১টি মামলায় অন্তত ২ হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় শনিবার পর্যন্ত ১৩৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার কালবেলাকে বলেন, কানাইঘাট ও জৈন্তাপুর থানায় ২৬৮ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল জলিলসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সিলেট মহানগর এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ শিথিলে সারা দেশের মতো সিলেটেও প্রায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলাচল করছে দূরপাল্লার বাসও। দোকানপাট-বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্টে করা হচ্ছে তল্লাশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X