ত্রিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সেই বুক জোড়ালাগা যমজ দুই কন্যা শিশু মারা গেছে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামে দরিদ্র আল আমিন-ফরিদা দম্পতির ঘরে জন্ম নেওয়া সেই বুক জোড়ালাগা যমজ দুই কন্যা সন্তান জান্নাতুল ফেরদৌসি ও ফাতেমা আক্তার মারা গেছে।

আরও পড়ুন : স্বামীকে হত্যার ২ যুগ পর স্ত্রী গ্রেপ্তার

বৃহস্পতিবার (২৯ জুলাই) ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে মারা গেছে বলে নিশ্চিত করেছেন শিশু দুটির বাবা আল আমিন।

এর আগে ৩ জুলাই ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। জন্মের ২৪ দিন পর তাদের মৃত্যু হলো। শিশু দুটির বাবা আল আমিন ফুলবাড়িয়া উপজেলার সদরের ইচাইল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক।

আরও পড়ুন : পেটে গজ ও সুই রেখে সেলাই

যমজ শিশুর বাবা আল আমিন বলেন, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ থাকলেও অর্থের অভাবে শিশু দুটিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের চরপাড়া গ্রামে আমার শ্বশুর বাড়িতে নিয়ে অবস্থান করছিলাম। পরে বিষয়টি স্থানীয় ইউএনওর নজরে আসলে আমার সন্তানদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বলেন, প্রায় এক বছর পর অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা যাবে। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো না থাকায় তাদের অনুমতি না নিয়েই আমার শিশুদের বাড়িতে নিয়ে আসছিলাম। পথিমধ্যে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন : জীবিতকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বাতিল

উল্লেখ্য, গত ৩ জুলাই ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে বুক-পেট জোড়ালাগা অবস্থায় যমজ দুই কন্যা সন্তানের জন্ম দেন গার্মেন্টসকর্মী ফরিদা বেগম। কিন্তু অর্থের অভাবে উন্নত চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় পরিবার শিশুদের নানা বাড়ি উপজেলার বইলর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামে নিয়ে যায়। এরপর গত ১৯ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সহোযোগিতায় শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১০

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১১

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১২

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৩

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৪

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৬

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৭

ভলিবলের কামাল আর নেই

১৮

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৯

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

২০
X