কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০১:০০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কেন্দুয়া থানা। ছবি: সংগৃহীত
কেন্দুয়া থানা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং রোয়াইলবাড়ি ইউনিয়নের কেড়াদিঘী গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশী সুজন গংয়ের সঙ্গে হাসেম গংয়ের জমি সংক্রান্ত বিরোধ চলছে। তারই ধারাবাহিকতায় গত রোববার (২৩ জুলাই) বিকেলে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ওই গ্রামের মৃত সৈয়দ আলী মিয়ার ছেলে আবুল হাসেম (৬০) গুরুতর আহত হন। পরে আহত আবুল হাসেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবুল হাসেমের মৃত্যু হয়।

রোয়াইলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান ঢাকা থাকায় সংশ্লিষ্ট ইউপি মেম্বার মো. কাজল মিয়া খুনের ঘটনা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে একই গ্রামের দুপক্ষের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত রোববার মারামারির ঘটনায় আহত আবুল হাসেম বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় গত বুধবার একটি মামলা রেকর্ড করা হয়েছিল। এ মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভেতরের সিদ্ধান্ত জানি না, তবে বিশ্বকাপে খেলতে চাই’

প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পদ হারালেন ছাত্রশক্তি নেতা 

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

শিগগিরই তাপমাত্রার সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে, এরপর কী হবে?

রাজধানীতে দুই বাসের চাপায় নিহত ১

কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন, ভোটের মাঠে ৮০ প্রার্থী

নির্দেশনা থাকলেও মানেননি ফেনীতে জোটের এই ৪ প্রার্থী

বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

১০

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া-মোনাজাত

১১

টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট / বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পিসিবি

১২

ধানুশ ম্রুনালের তালিকার কততম প্রেমিক?

১৩

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

১৪

যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রথম আসামির আত্মসমর্পণ

১৫

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

বাবার কোলে এই ছোট্ট মেয়েটি এক নায়কের স্ত্রী; চিনতে পারছেন?

১৭

বহিষ্কারের হুমকি পেয়েও মাঠে থাকার ঘোষণা এক প্রার্থীর

১৮

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X