ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে লুট হওয়া শটগান ও মোটরসাইকেল ফেরত

ফরিদপুরে লুট হওয়া শটগান ও মোটরসাইকেল ফেরত

ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া শটগান ও মোটরসাইকেল ফেরত দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি থানায় এসে একটি শটগান ও তিনটি মোটরসাইকেল ফেরত দিয়ে গেছেন।

শুক্রবার (৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন আনসার ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন। এর আগে বুধবার রাত সাড়ে নয়টার দিকে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসারের হাবিলদার আবদুল লতিফের কাছে মোটরসাইকেল ও শটগান জমা দেওয়া হয়।

ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন বলেন, ফেরত দেওয়া শটগানটির গায়ে ‘কে আর জি/ ৪২৫২২৪২’ নম্বর লেখা রয়েছে। ফেরত দেওয়া তিনটি মোটরসাইকেল দুটির নম্বরপ্লেট খুলে ফেলা হয়েছে। অপর মোটরসাইকেলটির নম্বর : রাজবাড়ী-ল-১১-৬০৮৫।

তিনি আরও বলেন, সদরপুর থানায় হাবিলদার আবদুল লতিফের নেতৃত্বে আটজন আনসার সদস্য বর্তমানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে কয়েক ব্যক্তি লুট করে নেওয়া একটি মোটরসাইকেল চালিয়ে দুটি নছিমনে করে এনে পৌঁছে দেন। এছাড়া মোটরসাইকেল ও শটগান জমা দেওয়ার ব্যাপারে জানান, অপরিচিত এক ব্যক্তির ফোন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ শটগান আটরশি দরবার শরিফের পাশে নির্মাণাধীন একটি দোকানঘরে একটি বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেল তিনটি সদরপুর থানায় আনসার সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। শটগানটি ফরিদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, থানার কতগুলো অস্ত্র বা কতগুলো মোটরসাইকেল ছিল তা হিসাব করে দেখতে হবে। এই মূহূর্তে সঠিকভাবে বলা সম্ভব নয়। ৫ আগস্ট বিকেলের দিকে মিছিল থেকে একদল বিক্ষোভকারী সদরপুর থানায় হামলা করে। তারা থানার সামনে থাকা ইউএনও, ওসির গাড়ি ও একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় কিছু পুরোনো মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল লুট করা হয়। এ ছাড়া থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র-গুলি লুটের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ

টানা বৃষ্টি ও জোয়ারে মতলব দক্ষিণে কোটি টাকার উন্নয়ন হুমকিতে

এবার ভাইরাল সেই নাচের ব্যাখ্যা দিলেন আর্জেন্টাইন ফুটবলার

আমার বাড়িতেও পানি পড়ে, ঘুমাতে গেলে বাটি দিয়ে রাখি: ডেপুটি স্পিকার

অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

বন্যার্তদের মাঝে যুবদল নেতার ত্রাণ বিতরণ

আলিশান বাড়িতে একাকী জীবন, শেষ বিদায়েও আসেনি স্বজনরা

১০

কক্সবাজারে বন্যায় মৃত্যু বেড়ে ৩০, ক্ষতিগ্রস্ত ৬৯ ইউনিয়ন

১১

সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডে তালা

১২

‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি’

১৩

মাঠে নামলেই যে ইতিহাস নতুন করে লিখবেন মার্তিনেজ

১৪

ওয়ান ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি

১৫

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ নাম

১৬

চট্টগ্রামে বেড়েছে সাপের উপদ্রব, সাত দিনে আক্রান্ত ৮১

১৭

‘হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে’

১৮

আবারও হত্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি গ্রেপ্তার

১৯

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা চলবে

২০
X