দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১০:১২ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে গুলিবিদ্ধ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রাহুল ইসলাম। ছবি : সংগৃহীত
দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রাহুল ইসলাম। ছবি : সংগৃহীত

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত এইচএসসি পরীক্ষার্থী রাহুল ইসলাম (১৮) মারা গেছেন।

শুক্রবার (৯ আগস্ট) বিকাল ৬টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা গুলিবিদ্ধ রাহুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাহুল ইসলাম সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারের মহারাজপুর বিজুলশাহী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি এবার রানীগঞ্জ এহিয়া হোসন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে গত ৪ জুন পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওইদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অসংখ্য টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এতে করে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে রাহুল ইসলাম দুপুরে কোর্ট চত্বরে গুলিবিদ্ধ হন। তাকে আহত অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহুল ইসলাম তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। তার পিতা পেশায় মাছ ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে এক ভাই ঢাকায় বেসরকারি চাকরি করেন এবং এক ভাই দিনাজপুর শহরে মোবাইলের দোকানে কাজ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি কার্যালয়ে বিএনপির দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১০

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১১

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১২

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৩

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৪

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৫

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৬

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৭

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৮

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৯

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

২০
X