রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন খাদিজা

সাতক্ষীরা সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত
সাতক্ষীরা সদর হাসপাতাল। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে পাষণ্ড স্ত্রী খাদিজা ঘুমন্ত অবস্থায় তার স্বামী হোসাইন মালিকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১১ আগস্ট) রাত ৩টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্ত্রী খাদিজা বাড়ি থেকে পালিয়ে গেছেন।

নিহত হোসাইন মালি (৩০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে।

পরিবারের বরাত দিয়ে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী খাদিজা তার স্বামী হোসাইনকে গলা কেটে হত্যা করে। এরপর ভোরে ঘাতক খাদিজা স্থানীয় মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিআরটিসি বাসে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে খুলনায় পৌঁছানোর পর বাসের সুপারভাইজার তাকে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের কাছে হস্তান্তর করেন। ছাত্রসমাজের কাছে খাদিজা তার স্বামী হত্যার কথা স্বীকার করেন। এরপর তারা তাকে খুলনা হরিণটানা থানায় সোপর্দ করেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সনজিত দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন এসআইর সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১০

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১১

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১২

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৩

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৪

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৫

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৬

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৭

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৮

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

২০
X