নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের পিস্তল বিক্রির চেষ্টা, যুবক কারাগারে 

পুলিশের পিস্তল বিক্রির চেষ্টা করায় যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
পুলিশের পিস্তল বিক্রির চেষ্টা করায় যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

নোয়াখালীর সেনবাগে পুলিশের ব্যবহৃত একটি পিস্তল বিক্রির চেষ্টাকালে মনির আহাম্মদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপজেলার কাদরা ইউনিয়নের মতিমিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির আহাম্মদ সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হানিফ বাবুর্চির নতুন বাড়ির মো. হানিফের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার রাত সোয়া ৯টায় সেনবাগ থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় পুলিশের লুট হওয়া একটি পিস্তলসহ মনির আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আসামি মনির আহাম্মদ জানান তার প্রতিবেশী ও আত্মীয় মো. কাইয়ুম অস্ত্রটি বিক্রির জন্য দিয়েছেন। এটি গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন এলাকার যে কোনো থানা থেকে সংঘাত-সহিংসতার সুযোগে লুট করা হয়েছিল।

এসপি মো. আসাদুজ্জামান আরও বলেন, এ বিষয়ে সেনবাগ থানায় মনির ও কাইয়ুমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পলাতক কাইয়ুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১০

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১১

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১২

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৪

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৫

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৬

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৭

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৮

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৯

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

২০
X