বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুজনকে ফাঁসি

নড়াইলে গৃহবধূকে হত্যায় স্বামী ও তার এক বন্ধুকে ফাঁসির আদেশ। ছবি : কালবেলা
নড়াইলে গৃহবধূকে হত্যায় স্বামী ও তার এক বন্ধুকে ফাঁসির আদেশ। ছবি : কালবেলা

নড়াইল সদরে এক গৃহবধূকে হত্যায় স্বামী ও তার এক বন্ধুকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেন।

দণ্ডিতরা হলেন- স্বামী রনি শেখ (২৬) এবং তার বন্ধু মেহেদী হাসান হৃদয় ওরফে আব্বাস ফকির (২৪)। তারা সদরের আউড়িয়া ইউনিয়নের বাসিন্দা। হত্যার শিকার নারীর নাম আছিয়া বেগম (২২)। রনি শড়াতলা গ্রামের লিটন শেখ লিটুর ছেলে এবং আব্বাস একই গ্রামের জামির হোসেন ফকিরের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপর একটি ধারায় (২০১ ধারা) দুজনকেই সাত বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আসামির স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

মামলার বিবরণে জানা যায়, পরকীয়া জের ধরে ২০২২ সালের ৪ নভেম্বর সকালে নড়াইল সদর উপজেলায় শড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে তার স্বামী প্রথমে গলা কেটে হত্যা করে। পরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে স্বামীসহ তার সহযোগী আব্বাস পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। রনি শেখ সাড়ে প্রায় চার বছর আগে একই গ্রামের আছিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের সময় আছিয়ার বাবার কাছ থেকে যৌতুক নেয়। এ ছাড়া নয় শতক জমিতে বাড়িও করে দেন। রনি একটি মোবাইল ফোন কোম্পানিতে মাঠ পর্যায়ে চাকরি করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X