ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

থানার পুকুরে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার পুকুর। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার পুকুর। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার পুকুরে ঝাঁপ দেওয়ার পর এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে থানার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

মৃত্যু হওয়া ওই সিএনজিচালিত অটোরিকশা চালকের নাম হাদিসুর রহমান (২৯)। তিনি জেলা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় জনসাধারণ ও নিহতের স্ত্রী শেফালী বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, হাদিসুর রহমান মাদকাসক্ত ছিলেন। রাতে ঘরে ইয়াবা সেবনের পর ভোর থেকে তিনি দা হাতে নিয়ে অসংলগ্ন আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি ভবনের বিভিন্ন ফ্ল্যাটে কোপাতে থাকেন। পরে শহরের সিও অফিস এলাকায় একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে তিনি পালিয়ে সদর থানার ফটক ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে থানার পুকুরেও ঝাঁপ দেন। পরে তিনি উঠে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুর থেকে হাদিসুরের মরদেহ উদ্ধার করে।

তবে হাদিসুরের মা আলেয়া বেগম ও পরিবারের লোকজনের অভিযোগ, হাদিসুরের দ্বিতীয় স্ত্রী শেফালী বেগমের সঙ্গে তার আগের স্বামীর যোগাযোগ নিয়ে প্রায়ই কলহ চলত। এমনকি আগের স্বামী মনির বর্তমান স্বামী হাদিসুরকে মারধরও করেছিল। এ নিয়ে হাদিসুর মানসিকভাবে ভেঙে পড়েছিল। তারা হাদিসুরের মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেন।

সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X