বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৮:৪৩ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে কৃষক হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম। ছবি : সংগৃহীত
ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম। ছবি : সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কৃষক আবুল কাসেম ওরফে দুলাল হত্যা মামলায় বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১২ জুন) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ এহসানুল হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মোকাম্মেল হক ও অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী। বাদী পক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষের পিপি নির্মল কান্তি ভদ্র, অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু।

জানা যায়, ছাগল নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আবুল কাসেম ওরফে দুলাল মিয়া (৪৫)টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৮ এপ্রিল দুলাল মিয়ার ভাই রেজাউল করিম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৪০ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান মাসুমকে ১৫ নম্বর আসামি করা হয়। এ ঘটনার পর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামাণিক মাসুম উচ্চ আদালত থেকে ১ মাসের জামিন নেন।

সোমবার জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X