চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষকাণ্ডে ভাইরাল চসিক হিসাব রক্ষকের বিরুদ্ধে মামলা

চসিক হিসাবরক্ষক মাসুদুল ঘুষ নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি : কালবেলা
চসিক হিসাবরক্ষক মাসুদুল ঘুষ নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ঘুষকাণ্ডে আলোচিত হিসাব রক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে এবার বিভাগীয় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি তাকে গুরুতর অপরাধে অভিযুক্ত করেছে তদন্ত কমিটি।

সোমবার (৯ সেপ্টেম্বর) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঠিকাদার থেকে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, একজন ঠিকাদার থেকে টাকা নিয়ে নিজের পকেটে রাখছেন চসিকের হিসাব রক্ষক মাসুদুল ইসলাম। এরপর এ ঘটনায় গত ২৭ আগস্ট মাসুদুলকে সামায়িক বরখাস্ত করে গঠিত হয় তদন্ত কমিটি। তদন্ত শেষে মাসুদুলের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পায় তদন্ত কমিটি।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী গুরুতর অপরাধে অভিযুক্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য ১০ কার্যদিবসের মধ্যে তাকে লিখিতভাবে উত্তর দিতে বলা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X