নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নরসিংদীর পলাশ উপজেলায় সুমাইয়া আক্তার মিম নামে ছয় বছরের এক শিশুকে গলাটিপে হত্যার দায়ে তানভীর আহমেদ পাভেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) নরসিংদীর অতিরিক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ আগস্ট বিকেলে পলাশ উপজেলার গজারিয়া গ্রামের মো. ইসমাইল হোসেন ভূইয়ার মেয়ে সুমাইয়া আক্তার মিম বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। এ সময় একই গ্রামের আব্দুল হাই ভূইয়ার ছেলে তানভীর আহমেদ পাভেল সুমাইয়া আক্তারকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়।

পরে তার কানে থাকা দুটি স্বর্ণের দুল খুলে নিয়ে যাওয়ার সময় সুমাইয়া তার মাকে বলে দিবে বলে জানায়। এ সময় তানভীর তাকে গলাটিপে হত্যা করে নির্মাণাধীন বাথরুমে ফেলে রাখে। পরেরদিন খোঁজাখুঁজির করে সুমাইয়া আক্তারের লাশ পায় পরিবার। পরে পলাশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা ইসমাইল হোসেন ভূইয়া বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করে। মামলা তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির দোষ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল হান্নান ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি অবুঝ শিশুকে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর থেকে দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালত প্রকৃত আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ায় আমরা সন্তুষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু  / সুরতহালে আঘাত বা নির্যাতনের আলামত মেলেনি : এসপি মাসুদ

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত: শেহবাজ শরিফ 

১০

চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, যে তথ্য দিলেন বিডা চেয়ারম্যান

১১

করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী

১২

ইনানী সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক

১৩

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান স্বামী, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

১৪

জাহানারা ইমামকে নিয়ে ‘কটূক্তি’ রাকসু নেতার

১৫

রাতের আঁধারে কারা কেটে নিল সড়ক বিভাজকের গাছ

১৬

কোন কৌশলে ব্রাজিলকে আটকাবে, কঠিন ‘ছক’ জাপানের

১৭

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

১৮

সংসদে রফিকুল ইসলাম খান / ‘বাজেটে গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে’

১৯

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

২০
X