মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মক্কায় প্রাণ গেল ৪৮ বছর বিনা বেতনে ইমামতি করা মাওলানার

মাওলানা মো. সিরাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
মাওলানা মো. সিরাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

চার দশক বিনা বেতনে ইমামতি করা সেই ইমাম ওমরাহ পালন করতে গিয়ে পবিত্র মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ইমামের নাম মাওলানা মো. সিরাজুল ইসলাম (৭৬)।

তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্য তারাকান্দি গ্রামের বাসিন্দা এবং তারাকান্দি আকন্দ বাড়ির জামে মসজিদের ইমাম ছিলেন।

জানা যায়, সিরাজুল ইসলাম ৪৮ বছর ইমামতি করেছেন। ২০২৩ সালের মার্চে ৭৫ বছর বয়সে তিনি অবসর নেন। এর মধ্যে প্রায় চার দশক তিনি বিনা বেতনে ইমামতি করায় বিদায় বেলায় গ্রামবাসী তাকে জমকালো সংবর্ধনা দিয়েছিলেন।

সিরাজুল ইসলামের ছোট ছেলে আকিকুল ইসলাম বলেন, আব্বা নবীজির বাড়ির কাছেই গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার দিকে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন। আব্বার কাছে তখন পাসপোর্ট না থাকায় পুলিশ তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে পারে না। পরে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে বিষয়টি হজ এজেন্সিকে জানায় পুলিশ।

জাঙ্গালীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম বলেন, হুজুর খুবই ভালো মানুষ ছিলেন। উনার মতো ধার্মিক মানুষ এ যুগে পাওয়া কঠিন। আল্লাহ হুজুরকে জান্নাত দান করুক।

হজ এজেন্সি ও পরিবার সূত্রে জানা যায়, আগামী সোমবার মক্কা নগরীর জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে মাওলানা সিরাজুল ইসলামের মরদেহ দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X