পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফের উত্তাল সমুদ্র, শূন্য হাতেই ঘাটে ফিরছেন জেলেরা

বৈরী আবহাওয়াযর কারণে ঘাটে ফিরছেন জেলেরা। ছবি : কালবেলা
বৈরী আবহাওয়াযর কারণে ঘাটে ফিরছেন জেলেরা। ছবি : কালবেলা

৬৫ দিনের অবরোধের পর থেকে পরপর কয়েকবার নিম্নচাপ দেখা দেওয়ায় জেলেরা বারবার লোকসানের মুখ দেখছে। গত এক সপ্তাহ পূর্বেও তারা নিম্নচাপে ঘাটে ফিরছিলেন। আবহাওয়া ভালো হওয়ার পর সাগরে যাওয়ার তিনদিনেই আবার উত্তাল হয়ে উঠে সমুদ্র। এতে ফের ঘাটে ফিরল জেলেরা। তবে কোনো ট্রলারেই মাছের দেখা মেলেনি যা পেয়েছে তাতে বাজার খরচও উঠবে না। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে জেলে ও ট্রলার মালিকরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এসময় দেখা যায়, আবহাওয়া খারাপ থাকায় খালের মধ্যে ট্রলারগুলো নোঙর করে রাখা আছে। জেলেরা সাগরে যাওয়ার তিন দিনের মাথায় বৈরী আবহাওয়ায় তাদের পুনরায় ফিরে আসতে হয়েছে। সময় নিয়ে মাছ ধরতে না পেরে তারা যে মাছ পেয়েছে তাতে বাজার খরচও হবে না। পরপর কয়েকবার লোকসান হওয়ায় জেলে পল্লীতে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় তারা ঘাটে ফিরে এসেছিলেন। আবহাওয়া ভালো হলে গত তিনদিন পূর্বে তারা পুনরায় সমুদ্রে মাছ শিকারে যায়। কিন্তু তিন দিনের মাথায় সমুদ্র উত্তাল হলে তাদের আবারও ঘাটে ফিরে আসতে হয়।

নাসির উদ্দিন নামে এক ট্রলারের মাঝি জানান, এবছর এখন পর্যন্ত লাভের মুখ দেখতে পারিনি। এভাবে লোকসান হতে থাকলে এই পেশা পরিবর্তন করে নতুন পেশা খুঁজতে হবে।

‘নুসরাত-২’ নামের ট্রলারের মালিক মো. মিজানুর রহমান বলেন, অবরোধের পর থেকে বারবার নিম্নচাপ দেখা দেওয়ায় আমরা লোকসান পুষিয়ে উঠতে পারছি না। গত বছর আমরা ভালোই লাভের মধ্যে ছিলাম, কিন্তু এবছর এখন পর্যন্ত লাভের মুখ দেখতে পারিনি।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বিগত পাঁচ বছরের চাইতে এই বছর নিম্নচাপ বেশি হওয়ায় জেলেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধার দেনা করে ট্রলার মালিকরা তাদের ট্রলার সাগরে পাঠায়। কিন্তু একের পর এক লোকসান হলে তাদের মাথায় দুশ্চিন্তা দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে সবাই বিকল্প ব্যবসা খোঁজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X