চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। ছবি : কালবেলা
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। ছবি : কালবেলা

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ও পরিচালক রাসেদ মুরাদ ইব্রাহিমের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঋণের ৮ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৭৩৩ টাকা পরিশোধ না করায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে এই আদেশ দেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। ২০১৯ সালে বাদী এই মামলা দায়ের করে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রামের আগ্রাবাদ শাখা।

অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী রেজাউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ৫ কোটি ৯৪ লাখ ৫৫ হাজার ১০৩ টাকাসহ টাকার ওপর কালতক ১২ শতাংশ হারে ডিক্রি হয়। এই ডিক্রির টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হলেও তারা তা প্রদান করেননি। ফলে ২০২৩ সালের ৩০ নভেম্বর ডিক্রিদার ব্যাংক ৮ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৭৩৩ টাকা আদায়ের দাবিতে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ও পরিচালক রাসেদ মুরাদ ইব্রাহিমকে দেওয়ার ঋণের বিপরীতে কোনো স্থাবর-অস্থাবর সম্পদ বন্ধক ছিল না। তাই আইনের ধারা মতে, নিলাম কার্যক্রম পরিচালনার করা সম্ভব হয়নি। ডিক্রির টাকা পরিশোধের জন্য তারা তিন দফা সময়ের আবেদন করলেও এখন পর্যন্ত কোনো টাকাই পরিশোধ করেননি। তাই এবার তাদের সময় আবেদন নামঞ্জুর করা হয়েছে।

রেজাউল করিম বলেন, ডিক্রিদার ব্যাংক চলতি বছরের ১৫ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এই মামলা দায়েরের পাঁচ বছর অতিক্রম হতে চললেও তারা কোনো টাকা পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে পাঁচ মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট অর্ডার ইস্যু করা হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X