গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলের গোপালপুরে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
টাঙ্গাইলের গোপালপুরে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তৃণমূলে আপনারা যারা আছেন, যদি অন্যায় অত্যাচার করেন সেটি কিন্তু দলের মধ্যে প্রভাব পড়ে। এতে দল ক্ষতিগ্রস্ত হয়। দলের ক্ষতি হলে রাষ্ট্র ক্ষতির মুখে পড়ে। তাই দল কোনো অন্যায় বরদাস্ত করবে না। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে টাঙ্গাইলের গোপালপুরে শুক্রবার (৪ অক্টোবর) পৌর শহরের মেহেরুন্নেসা মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা ও শহর বিএনপি আয়োজিত অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হয়ে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে। এসব মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থেকে সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের নিরাপত্তা দিতে হবে।

এতে সভাপতিত্ব করেন উপজলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আবু ইসা মুনিম, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক চানঁ মিয়া, উপজলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদসহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও মহিলা দলের নেতারা।

এতে বিএনপির ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা বিগত সরকারের আমলে অন্যায়, অত্যাচারের শিকার হওয়ার বিভিন্ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রাজকে নিয়ে যা বললেন পরী

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১০

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

১১

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

১২

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

১৩

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

১৪

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

১৫

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

১৬

পাকিস্তানও বাংলাদেশের পথে!

১৭

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

১৮

দেশে ভূমিকম্প অনুভূত

১৯

বক্স অফিসে রানির দাপট

২০
X