জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢলে হারিয়ে গেল ১৬ বাড়ি

জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নে লোকায় ঝোরার গর্ভে বিলীন হয় পাথরের চর গ্ৰামের বাড়িঘর। ছবি : কালবেলা
জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নে লোকায় ঝোরার গর্ভে বিলীন হয় পাথরের চর গ্ৰামের বাড়িঘর। ছবি : কালবেলা

ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের জিঞ্জিরাম নদী ও লোকায় ঝোরার পানি বৃদ্ধি পেয়ে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে।

এতে ইউনিয়নের পাথরের চর গ্রামের ১৬টি বাড়ি লোকায় ঝোরার গর্ভে বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে কয়েক হেক্টর ফসলি জমি। দিশাহারা হয়ে পড়েছেন এলাকার মানুষ।

গত শুক্রবার থেকে রোববার (৬ অক্টোবর) পর্যন্ত এ অবস্থা চলমান আছে।

পাথরের চরের আম্বিয়া খাতুন বলেন, দীর্ঘদিন ধরেই আমরা এই ঝোরার পারে বসবাস করে আসছি। টানা কয়েকদিন বৃষ্টি হলেই লোকায় ঝোরা বছরে দুই থেকে তিনবার তীব্র ভাঙন দেখা দেয়। প্রতিবছর একটু একটু করে ভাঙতে ভাঙতে আমাদের বসত বাড়ির সবটুকু জমি লোকায় ঝোরায় বিলীন হয়ে গেছে। গত তিন দিনের টানা ভারি বর্ষণে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আমাদের বসবাসের জায়গাটুকু ঝোরার গর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের আর অন্য কোথাও বসতবাড়ি গড়ার জায়গা নেই। বর্তমানে তিন ছেলেমেয়ে নিয়ে রাস্তায় মানবতার জীবনযাপন করছি।

একই গ্রামের শুকুর আলী বলেন, এই বসতভিটা ছাড়া আমার অন্য কোথাও আর মাথা গোঁজার ঠাঁই নেই। গত তিন দিনের পাহাড়ি ঢলে শেষ সম্বল বাড়ির ভিটাটুকু ঝোরার গর্ভে বিলীন হয়ে যাওয়ায় এখন রাস্তায় ছেলেমেয়ে নিয়ে মানবতার জীবনযাপন করছি। এখন পর্যন্ত আমরা সরকারি কোনো সহায়তা পাইনি। প্রশাসনের নিকট ত্রাণ নয়, দীর্ঘস্থায়ী সমাধান চাই।

স্থানীয়রা জানান, প্রতিবছর এভাবে ঝোরা ভেঙে ঝোরার পাড়ের মানুষগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘস্থায়ী সমাধান না হলে, পাথরের চর গ্রামের শত শত মানুষের বাড়িঘরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এ ছাড়াও নদীভাঙনে হুমকির মুখে পড়েছে পাথরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথরের চর বিজিবি ক্যাম্প, মসজিদসহ অনেক স্থাপনা। নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স কালবেলাকে জানান, পাথরের চর ঝোরায় বাড়িঘর বিলীন হওয়ার জায়গা সরেজমিনে ঘুরে দেখে জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য পাঠিয়েছি। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১১

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১২

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৩

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৪

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৫

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৭

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৮

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X