জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:১৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

হাবিব-উন-নবী খান সোহেল। ছবি : সংগৃহীত
হাবিব-উন-নবী খান সোহেল। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ‘শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নাকি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, হায়রে বিশেষজ্ঞ। আপনারা দেখেছেন, একটা স্যুটকেস নিয়ে কিছুদিন পরপর বাংলাদেশে আসত। ওই স্যুটকেসে কী নিয়ে আসত? খালি স্যুটকেস নিয়ে আসত, আর টাকা ভরে নিয়ে যেত। জয় আমেরিকার শীর্ষ ধনীদের একজন, বিশ্বের নামকরা দামি গাড়িতে চড়ে। শেখ হাসিনার বোন রেহানাও হাজার হাজার কোটি টাকা মেরেছে, শেখ হাসিনার মেয়ে পুতুলও তাই করেছে।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন হাবিব-উন-নবী খান সোহেল। জামালপুর শহরের বেলটিয়া এলাকায় এ সম্মেলন হয়।

এ সময় সোহেল বলেন, আমরা যখন কোনো প্রোগ্রাম ঘোষণা করতাম, আওয়ামী লীগ তখন শান্তি সমাবেশ করত। এ এমনই এক শান্তি, শুনলেই মাথা খারাপ হয়, অশান্তির আগুন জ্বলে ওঠে। যেমন পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার নামে অশান্তির আগুন জ্বালানো হয়। তিনি বলেন, শেখ হাসিনা নিজে বলেছেন, তার পিয়ন নাকি ৪০০ কোটি টাকার মালিক! হেলিকপ্টার ছাড়া চলেন না। পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হন, তাহলে শেখ হাসিনা কত কোটি টাকার মালিক! শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে চুরি করা টাকা খরচ করে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন। শেখ হাসিনার পরিবারের সবাই এবং দলের সব নেতাকর্মী দেশের টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছেন।

সোহেল বলেন, দেশের লাখ লাখ কোটি টাকা মেরে দিয়ে শেখ হাসিনার পরিবার, দলের নেতারা সব পালিয়ে গেছেন। রাতের অন্ধকারে দুই-চারজন মিলে মিছিল করেন পালিয়ে পালিয়ে। আগে আমাদের বলত আমরা নাকি পালিয়ে থাকি, আমরা পালিয়ে দেশত্যাগ করিনি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সোহেল বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ বিক্রি করে কেউ অপকর্ম করবেন না। কেউ বাসস্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করবেন না। হারাম খাওয়া নিষেধ, চাঁদাবাজি করে যারা খাবেন, তারা শূকরের মাংস খাবেন। আপনারা কেউ শূকরের মাংস খাবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১১

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১২

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৩

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৪

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৫

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৬

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৭

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৮

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৯

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

২০
X