মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা চেম্বার সভাপতি মিঠু গ্রেপ্তারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

সাতক্ষীরা চেম্বার সভাপতি নাছিম ফারুক খান মিঠু গ্রেপ্তারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন। ছবি : কালবেলা
সাতক্ষীরা চেম্বার সভাপতি নাছিম ফারুক খান মিঠু গ্রেপ্তারের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন। ছবি : কালবেলা

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুর নামে সাতক্ষীরা সদর থানায় হামলা ও ভাঙচুরের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতিকে হয়রানি করার লক্ষ্যে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। নাছিম ফারুক খান মিঠুর সদর থানায় হামলা ও ভাঙচুর করার কোনো ছবি বা প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেব সে দোষী। তিনি সাতক্ষীরার একজন সমাজসেবক, জনদরদী, নিরাপরাধ মানুষ।

বক্তারা বলেন, নাসিম ফারুক খান মিঠু সব সময় অসহায়, গরিব, দুঃখী মানুষের সেবা করে গেছেন। সাতক্ষীরার ব্যবসায়ীদের নেতা নাছিম ফারুক খান মিঠুর নামে অবৈধ মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। তা না হলে সাতক্ষীরার সব ব্যবসায়িক সংগঠন ও জনগণকে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মো. সিরাজুল ইসলাম, শহর কাঁচা, পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ভোলানাথ সাহা, মিহির সাহা, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সদস্য রজব আলী প্রমুখ। এ ছাড়া সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X