সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাহিদ শেখ। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাহিদ শেখ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ শহরের দোকান কর্মচারী শামীম হোসেন হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাহিদ শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৭ অক্টোবর) গভীর রাতে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদ শেখ (২৭) সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর ২ নম্বর গলির মো. ফরিদ শেখের ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ জুন সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে ও শহরের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামীম হোসেন (২৩) দোকানের বকেয়া টাকা তুলতে উল্লাপাড়ায় গিয়ে নিখোঁজ হন। পরদিন ২৬ জুলাই রাতে উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়ায় একটি ক্ষেত থেকে শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গত ২৮ আগস্ট নাহিদ শেখসহ চারজনকে আমৃত্যু কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলির মৃত সাইফুল ইসলাম শেখের ছেলে মো. ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ (২৬)। তিনি কারাগারে আছেন। বাকি দুই আসামি একই এলাকার ফরহাদ শেখের ছেলে রবিন শেখ ও আলম শেখের ছেলে আব্দুল মোমিন রায় ঘোষণার দিন থেকে পলাতক রয়েছেন।

র‌্যাব কর্মকর্তা এম আবুল হাশেম সবুজ বলেন, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-১ সিপিএসসি, গাজীপুর যৌথ অভিযান চালিয়ে অপহরণ ও হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাহিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

ভারতের জন্য দুঃসংবাদ

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

জানুয়ারিতে এলো ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১০

৯ বছর প্রেমের পর বিয়ে, দুমাসেই স্বামীর করুণ পরিণতি

১১

প্রাইজবন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, লাখপতি হলেন যারা

১২

প্রতিদিনের এই ৭ অভ্যাস বারোটা বাজাচ্ছে আপনার ঘুমের, এখনই সতর্ক হোন

১৩

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে...

১৪

১১ দলীয় জোটের প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

যে ৪ ব্যক্তি রোজা ভেঙে ফেলতে পারবেন

১৬

ছেলের দায়ের আঘাতে প্রাণ গেল মায়ের

১৭

ওসমান হাদি হত্যায় গোলাম রাব্বানীর বন্ধু রুবেলের দায় স্বীকার

১৮

তারেক রহমানের পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

১৯

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

২০
X