রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০১:৫৬ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢল নামায় কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা

কাপ্তাই হ্রদ। ছবি : কালবেলা
কাপ্তাই হ্রদ। ছবি : কালবেলা

রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল নামায় কাপ্তাই হ্রদে সব প্রকার নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (৫ আগস্ট) সকালে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : টানা বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার (৫ আগস্ট) ভোর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই লেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যে কোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।

গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৬৬.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে থেকে থেমে বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজস্থলি উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের রাঙামাটি,রাজস্থলী ও বান্দরবান সড়কে। এতে জলাবদ্ধ হয়ে রয়েছে দেড় শতাধিক দোকান ও বসতবাড়ি। এতে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় ঝুঁকিতে বসবাস করাদের নিরাপদে চলে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং অব্যহত রয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

উল্লেখ্য, জেলার ১০ উপজেলার মধ্যে পাঁচ উপজেলার যোগাযোগের মাধ্যম নৌপথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X