টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৬:৩১ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৭ রোহিঙ্গা উদ্ধার

উদ্ধার শিশুসহ ৩৭ রোহিঙ্গা। ছবি : কালবেলা
উদ্ধার শিশুসহ ৩৭ রোহিঙ্গা। ছবি : কালবেলা

মিয়ানমার থেকে সাগর পথে অবৈধভাবে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ২১ শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকায় তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ২১ শিশু, ১২ নারী ও ৪ পুরুষ রয়েছেন। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দালালের মাধ্যমে নৌকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে স্থানীয়দের সহায়তায় ২১ শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। পরে তদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার রোহিঙ্গা রেজিয়া বেগম বলেন, আরকান আর্মি আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আরাকান আর্মি আমাদের ক্যাম্প তৈরি করতে বলছিল। আমাদের গ্রামে বিমান হামলা করে, এতে অনেকেই মারা যাচ্ছে। তাই প্রাণে বাঁচতে মিয়ানমারের নাফ নদের তীরে আসি। সেখানে একটা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করি। আমাদের প্রতিজনে ১৫ হাজার টাকা নিয়েছে দালালরা।

ফাতেমা বেগম (৫০) বলেন, আমাদের বেশি জুলুম-নির্যাতন করছে আরাকান আর্মি। আমাদের সামনে অনেক মানুষকে ড্রোন দিয়ে হত্যা করছে। টাকা-পয়সা, গহনা কেড়ে নিয়ে মেরে ফেলছে। তাই বাধ্য হয়ে নাফ নদের কিনারে গিয়ে কান্নাকাটি করলে একটি নৌকা আমাদের তুলে নিয়ে বাংলাদেশে নামিয়ে দিয়ে চলে যায়।

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমহাদ হোসেন খোকন বলেন, দালাল চক্রের সদস্যরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসে। পরে তাদের সমুদ্রের তীরে নামিয়ে দেয়। এদের মধ্যে বেশির ভাগই শিশু। তাদের প্রাথমিকভাবে খাবার সহায়তায় দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন

বিশ্বকাপের একটি মিশর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

১০

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

১১

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

১২

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

১৩

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

১৪

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

১৫

শেখ হাসিনা, আর বিলম্ব করবেন না: আসিফ নজরুল

১৬

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

১৭

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে এবার মুখ খুললেন স্কালোনি

১৮

মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট 

১৯

জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

২০
X