মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি সর্বহারা পার্টির!

নাটোরে চাঁদা দাবি করে সর্বহারা পার্টির চিঠি। ছবি : কালবেলা
নাটোরে চাঁদা দাবি করে সর্বহারা পার্টির চিঠি। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে তিন ব্যক্তির বাড়িতে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি পাঠিয়েছে কথিত সর্বহারা পার্টির সদস্যরা। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বাড়ির গেটের ভেতরে খামভর্তি চিঠি পান গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজ সংলগ্ন এলাকার তিন বাসিন্দা। তারা হলেন নাজিরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উত্তম কুমার কুন্ডু, মকিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরকার ও ব্যবসায়ী সোহেল আনোয়ার। এ ঘটনায় উত্তম কুমার কুন্ডু ও সোহেল আনোয়ার গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

‘সর্বহারা’ শিরোনামে চিঠিতে লেখা হয়েছে, ‘আশা করি মহান আল্লাহর দোয়ায় ভালোই আছেন। দোতলা বাড়ি, ছেলে, বউ সব মিলিয়ে ভালো। আমরা ভালো নেই। বছরের বেশির ভাগ সময় জেলে থাকি। আর যে বাকি সময় বাইরে থাকি, সেটুকু সময় গরীব-দুঃখীদের সাহায্য করি। আপনাকে পাঁচ দিন সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে রাখবেন। তা না হলে আপনার ছেলেকে জবাই করে আপনার বাসায় মাথা পাঠিয়ে দেব। পুলিশ কিংবা কোনো আইনশৃঙ্খলা বাহিনী এক বছরের মধ্যে আমাদের ধরতে পারবে না। ততদিনে আপনার ছেলের গলাকাটা জবাই করা লাশ হাড় হয়ে যাবে। টাকা কোথায় কীভাবে দেবেন আমরা জানিয়ে দেব। (সর্বহারা)।’

সহকারী অধ্যাপক উত্তম কুমার কুন্ডু জানান, ‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির গেট দিয়ে বের হওয়ার সময় একটি খাম দেখতে পান। সেই খাম খুলে সর্বহারা শিরোনামে একটি চিঠি দেখতে পাই। পাঁচ লাখ টাকা দাবি করেছে তারা। না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে একটি জিডি করেছি। এই প্রথম আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে।’

ব্যবসায়ী সোহেল আনোয়ার জানান, ‘তিনি চিঠি পাওয়ার পরপরই থানা পুলিশকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তিনি এর সুষ্ঠু সমাধান চেয়েছেন।’

প্রধান শিক্ষক বাবুল সরকার জানান, ‘চিঠি পাওয়ার পরে আমি ও আমার পরিবার বেশ আতঙ্কিত। বুধবার বিকেলে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আমার কাছেও পাঁচ দিনের মধ্যে পাঁচ লাখ টাকার দাবি করা হয়েছে।’

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘সর্বহারা কোথাও নেই। হয়তো কোনো মাদকসেবী এ কাজ করেছে। দুজন এ সংক্রান্ত বিষয়ে জিডি করেছেন। তদন্ত শুরু করেছে। আশা করছি, অতিদ্রুত এদের চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X