চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চিলমারীতে বাড়ছে ভাঙন, তলিয়েছে ১২২ হেক্টর জমি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ১২২ হেক্টর আবাদি জমি। ছবি : কালবেলা
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ১২২ হেক্টর আবাদি জমি। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীর উজান থেকে নেমে আসা পানির ঢলে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেতে শুরু হয়েছে। এতে নদী সমতল চরের কয়েকশ একর আবাদি জমি তলিয়ে গেছে। এ ছাড়া গত কয়েকদিনের ব্যবধানে এক ইউনিয়নের পাঁচ পরিবারসহ প্রায় শতাধিক একক আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে।

কৃষি বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সমতল এলাকার আমন ধানের ১২২ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণকক্ষ জানায়, ব্রহ্মপুত্র নদের পানি বৃহস্পতিবার দুপুর তিনটায় চিলমারী পয়েন্টে বিপৎসীমার ১৫৩ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে আরও একদিন বাড়তে পারে বলে জানানো হয়।

স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতী ও কড়াইবরিশাল এলাকায় তীব্র আকারে ব্রহ্মপুত্র নদে ভাঙন দেখা দিয়েছে। এতে ওই এলাকার পাঁচ পরিবারসহ শতাধিক একক আবাদি জমি নদীতে বিলীন হয়েছে এবং এখনো ভাঙন অব্যাহত রয়েছে। অপর দিকে ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় ওই দুই চরসহ আমতলীর চরের সমতল চর এলাকার ৮০০ একক জমির আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাইদুল ইসলাম জানান, কয়েক দিন থেকে ব্রহ্মপুত্র খুব ভাঙছে। এতে শতাধিক একক আবাদি জমি নদীগর্ভে গেছে। এ ছাড়া পানি বাড়তে থাকায় আমাদের চরে প্রায় ৮০০ একক আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাশ জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের প্রণোদনার আওতায় বীজ-সার দেওয়ার ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১০

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১১

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১২

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৩

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৬

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৭

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৮

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৯

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

২০
X