নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কুচক্রী মহল আমাদের সঙ্গে পারবে না : র‍্যাব মহাপরিচালক

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য দেন র‍্যাবের মহাপরিচালক। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য দেন র‍্যাবের মহাপরিচালক। ছবি : কালবেলা

র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে গুজব ছড়িয়ে কেউ যেন কোনো প্রকার নাশকতা করতে না পারে, সে দিকে আমরা সতর্ক রয়েছি। কুচক্রীমহল কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না। তাদের অপচেষ্টা আমরা ব্যর্থ করে দিয়েছি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, পূজার মহালয় থেকে শুরু করে এ পর্যন্ত দু-একটি বিছিন্ন ঘটনা ছাড়া তেমন বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আশা করতে পারি শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ হবে। আমরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত মাঠে আছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সময়টা সুন্দরভাবে পালন করতে পারব।

তিনি বলেন, এবার যেন কুচক্রীমহল কোনোভাবেই নাশকতা করতে না পারে এজন্য আমরা প্রথম থেকে প্রস্তুত আছি। আমাদের যে সাইবার টিম ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দারা তাদের সাইবার টিম কাজ করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‍্যাব- ১১ এর সিইও তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রবীর সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X