চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাঙ্কিপক্সে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রবাসী কামাল হোসেন। ছবি : সংগৃহীত
প্রবাসী কামাল হোসেন। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে প্রবাসী কামাল হোসেন (৩৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বলে জানা গেছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, কামাল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেসতলা গ্রামের নজির আহমেদের ছেলে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত ৩ সেপ্টেম্বর আরব আমিরাতে তার মৃত্যু হয়।

এরআগে, প্রায় ৭ বছর আগে কামাল হোসেন সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার পর গত ৩০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। কামাল হোসেনের দুই মেয়ে রয়েছে।

কামাল হোসেনের বাবা বলেন, প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে আজ সকাল ৭টা ২০ মিনিটে মরদেহ বাড়িতে এসে পৌঁছায়। পরে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল আটটায় গ্রামের বাড়িতে জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। ছেলেটাকে এভাবে বিদায় দিতে হবে কখনো ভাবেননি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের মরদেহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে। সেখানে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে খেয়াল রাখা হয়েছে কেউ যেন স্বাস্থ্যবিধি অমান্য না করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত ছোঁয়াছে রোগ। এখন পর্যন্ত বাংলাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। এর জন্য কামাল হোসেনের পরিবারের আট সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান বলেন, কামাল হোসেনের মরদেহ দাফনের বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনেই হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

১০

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১১

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১২

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৪

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৫

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৬

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৭

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৮

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৯

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

২০
X