লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন কমিশনার হেলাল মাহমুদ শরীফ

খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। ছবি : কালবেলা
খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী দয়াময়ী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ১টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী সমীর রায়ের বাড়িতে দয়াময়ী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এ সময় বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন দয়াময়ী মন্দিরের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সমীর রায়।

এ সময় বিভাগীয় কমিশনারকে সমীর রায়ের পক্ষ থেকে ১টা সরস্বতী ও একটা রাধা কৃষ্ণের বাধায়কৃত ওয়ালমেট উপহারস্বরূপ প্রদান করা হয়। এর আগে বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ নড়াইল সদর ও লোহাগড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলমান পারস্পরিক সহবস্থানের থেকে মিলেমিশে যার যার ধর্ম পালন করে থাকে। চলমান দুর্গাপূজা নিরাপদে নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক হিসেবে নড়াইল জেলায় প্রথম জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছি, এজন্য নড়াইলের প্রতি রয়েছে আমার আলাদা ভালবাসা।

এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীসহ লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X