চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি দেবে বলে মাদক দিয়েছে’

নোয়াখালীর চাটখিলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণীতে বক্তব্য দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা
নোয়াখালীর চাটখিলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণীতে বক্তব্য দেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি : কালবেলা

শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। ১৬ বছরে কী করল তারা! কোনো চাকরি দেয় নাই সিলেক্টিভ কিছু লোক ছাড়া, ঘুষের বিনিময়ে ছাড়া। বরং ঘরে ঘরে তারা মাদক দিয়েছে। ঘরে ঘরে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা, পৌরসভা, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিসিএস পরীক্ষা দেবেন, সেখানেও দুর্নীতি। চাকরি চাইবেন সেখানেও ঘুষ। সরকারি চাকরিতে ঘুষ ছাড়া চাকরি হয় নাই। এই ছিল রেওয়াজ। অনেক ব্রিলিয়ান্ট ছেলে-মেয়ের গত ১৬ বছর চাকরি হয় নাই। আওয়ামী লীগ করছে যারা, তাদের চাকরি হয়েছে। আমরা সে অবস্থা চাই না।

মাহবুব উদ্দিন খোকন বলেন, তারেক রহমানের যে চিন্তা-চেতনা, বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয় তবে বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। তারা ১/১১-এর সময় বলেছিল- তারেক রহমান হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। ঘুরেফিরে দেখে যে তার এক কোটি ছাব্বিশ লাখ টাকার সম্পদ আছে। আওয়ামী লীগের সব নেতার ক্ষমা চাওয়া উচিত। গত ১৬ বছর তারেক রহমানকে নিয়ে যে মিথ্যা প্রোপাগান্ডা করেছিল দুর্নীতি নিয়ে, আজকে দেখা গেল তা অন্তঃসারশূন্য।

এ সময় তিনি ছাত্র রাজনীতি করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার অনুরোধ করেন। পাশাপাশি দেশের বিদ্যমান অসামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক পলিসি পরিবর্তনের কথাও বলেন।

চাটখিল উপজেলা ছাত্রদলের সর্বশেষ কমিটির সভাপতি ইউসুফ উন নবী বাবুর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির আহ্বায়ক শামছুল আরিফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

১০

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

১১

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

১২

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১৩

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৫

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১৬

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৭

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৮

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৯

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

২০
X