চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিসিকে নিয়ে চট্টগ্রামের পূজামণ্ডপে উপদেষ্টা ফারুক-ই-আজম

ডিসিকে নিয়ে চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি : কালবেলা
ডিসিকে নিয়ে চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি : কালবেলা

চট্টগ্রামের জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে নগর ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরীর প্রবর্তক ইস্কন মন্দির ও হাটহাজারী-ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো. সাদি উর রহিম জাদিদ, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, পূজা উদ্‌যাপন পরিষদের নেতারাসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

প্রবর্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে শিশুদের মিষ্টিমুখ করান উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও জেলা প্রশাসক ফরিদা খানম।

পরে উপদেষ্টা হাটহাজারী উপজেলার পরিবর্তন সার্বজনীন পূজা মণ্ডপ, ফতেয়াবাদ পল্লি সংগঠন সমিতি পূজা মণ্ডপ, নিস্তারিণী কালিবাড়ি পূজা মণ্ডপ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দির পূজা মণ্ডপ, ফটিকা সার্বজনীন পূজা মণ্ডপ, সোমপাড়া পূজা মণ্ডপ ও শীল পাড়া পূজা মণ্ডপ সমূহ এবং ফটিকছড়ি উপজেলার অশ্বিনী মহাজন বাড়ি, ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির উদ্‌যাপন পরিষদের পূজামণ্ডপসমূহ সরেজমিনে পরিদর্শন করেন।

উপদেষ্টা উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১০

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১১

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৩

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৪

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৫

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৬

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৭

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৯

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X