সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার

অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার চার সন্ত্রাসী। ছবি : কালবেলা
অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার চার সন্ত্রাসী। ছবি : কালবেলা

সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর থানায় আসামিদের হস্তান্তর করা হয়েছে।

এর আগে ভোরে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার একটি বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- সাতক্ষীরা শহরের উত্তর পলাশপুর এলাকার মৃত নওশের আলীর ছেলে আশরাফুল ইসলাম দোলন (৪৪), একই এলাকার মৃত আব্দুর সবুর সরদারের ছেলে আবির মণ্ডল প্রিয় (২২), শ্যামনগর উপজেলার নওয়াবেকি গ্রামের মৃত মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (২২), একই এলাকার মৃত স্বপন রায়ের ছেলে বিশ্বজিৎ রায় (৩৭)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আশরাফুল হক দোলনসহ তার তিন সহযোগী পলাশপোল এলাকার একটি বসতবাড়িতে অবস্থান করছে। তারা আগস্টে সাতক্ষীরা সদর এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ কার্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতার বাসভবন লুটপাট, ট্রাফিক পুলিশ বক্স, পুলিশ সুপারের সরকারি বাসভবন ও সদর থানা ভাঙচুর ও লুট করাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

আরও জানা গেছে, তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি অ্যামোনিশন, দুটি চাইনিজ কুড়াল, একটি পাসপোর্ট, দুটি চেক বই, আটটি স্মার্ট ফোন, দুটি এনালগ ফোন, ১০০ গ্রাম গাঁজা, দেশীয় মদ এক বোতলসহ নগদ ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

বগুড়ায় বিস্ফোরক মামলায় কারাগারে ‘গরিবের ডাক্তার’ মিশু

আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: সিসিক প্রশাসক

মিডল্যান্ড ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নিজের ৩ পরকীয়ার কথা জানালেন স্বয়ং বিল গেটস

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

১০

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

১১

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

১২

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

১৩

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

১৪

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

১৫

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

১৬

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

১৭

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১৮

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১৯

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

২০
X