ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সকল নেতাকর্মীকে জনসেবায় কাজ করতে হবে : বিএনপি নেতা শ্যামল

বদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজতি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তব্য রাখেন প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। ছবি : কালবেলা
বদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজতি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তব্য রাখেন প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। ছবি : কালবেলা

বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সব নেতাকর্মীকে জনসেবায় কাজ করতে হবে। এ ছাড়া জনবিচ্ছিন্ন হতে হবে এমন কাজ থেকে বিরত থাকতে হবে দলীয় নেতাকর্মীদের।

রোববার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজতি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সাধারণ মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন ও অন্যায়ের কারণে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে। বিগত সময়ে প্রশাসনকে উদ্দেশ করে সাধারণ মানুষের যেমন বক্তব্য ছিল, এখনও মানুষের কণ্ঠে একই বক্তব্য। তাই প্রশাসনকে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মকবুল হোসেন

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সহসভাপতি রাশেদ কবির আকন্দসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে রক্তদান কর্মসূসির মধ্য দিয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, গাইনিসহ বিভিন্ন বিষয়ে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বানচালের জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে : সমমনা জোট

খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাসুদুজ্জামান

শিল্প সরোবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজন

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

১০

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

১১

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

১২

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

১৩

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১৪

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১৫

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১৬

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

১৮

হাদিকে গুলি : হামলাকারীদের বিষয়ে ডিএমপির অনুরোধ

১৯

বিএনপি বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় : মঈন খান

২০
X