ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে তারেক রহমানের সমাবেশে জনস্রোত, স্লোগানে উত্তাল সমাবেশস্থল

মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সমাবেশস্থল। ছবি : কালবেলা
মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সমাবেশস্থল। ছবি : কালবেলা

ফেনীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সমাবেশস্থল।

রোবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা ছাড়াও বৃহত্তর নোয়াখালী নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। বিকেল পর্যন্ত জনস্রোতের চাপে পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় যানজট লেগে যায়।

মিছিলে বিভিন্ন স্লোগান, ব্যানার ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এমপি প্রার্থীদের বড় বড় মিছিলের বহর মাঠে প্রবেশ করলে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয়।

ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল মানুষের চাপের কারণে সমাবেশস্থলের আশপাশে চলাচল সীমিত হয়ে পড়ে। তারেক রহমানকে এক নজর দেখার আশায় তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সী ও সব শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে ফেনী পাইলট স্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে।

ফেনী জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে জেলায় পর্যাপ্ত নিরাপত্তা বিরাজ করছে। কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X