মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের বিয়ের দিনে মায়ের মৃত্যু

ছেলের বিয়ের দিনে মায়ের মৃত্যু। ছবি : কালবেলা
ছেলের বিয়ের দিনে মায়ের মৃত্যু। ছবি : কালবেলা

হবিগঞ্জে মাধবপুরে ছেলের বিয়ের দিন মায়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে মাজিদা খাতুন (৫০) নামে ওই নারীর মৃত্যু হয়।

জানা যায়, অসুস্থ মায়ের আকুতি ছিল ছোট ছেলের বউকে দেখে মারা যাবেন। কিন্তু বিয়ে করে বউ বাড়িতে আনতে না আনতে ঘটল হৃদয় বিদারক ঘটনা। হঠাৎ করে বিয়ের দিনে প্রাণ গেল মায়ের। এ ঘটনায় বিয়ে বাড়িতে নেমে আসে শোকের ছায়া। বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের পাশেই হয় মায়ের শেষ গোসল।

আরও জানা যায়, সোমবার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবুল মালেকের ছেলে মুজাহিদ মিয়ার বিয়ে হচ্ছিল। তার ৩ সন্তানের মধ্যে পাত্র মোজাহিদ মিয়া সবার ছোট ছেলে। এদিন তার বিয়ের দিন ছিল। তিনি বিয়ে করে স্ত্রীকে নিয়ে আসামাত্রই তার মায়ের মৃত্যু হয়। মাজিদা খাতুন বেশ কয়েক মাস ধরে ক্যানসার রোগে শয্যাশায়ী ছিলেন। তিনি তার ছোট ছেলে মুজাহিদকে বিয়ে করিয়ে পুত্রবধূকে দেখে যাওয়ার আকুতি জানিয়েছিলেন পরিবারের কাছে। সেজন্য দ্রুত বিয়ের অনুষ্ঠানের আয়োজনও করা হয়। পুত্রবধূকে ঘরে তুলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা মাজিদা খাতুন।

মুজাহিদ মিয়া জানান, মায়ের বিচ্ছেদে আমার দুঃখের শেষ নেই। এমন একটি মুহূর্তে এমন একটি ঘটনা বলার ভাষা নেই। আপনারা শুধু আপনারা আমার মায়ের আত্মার রুহের মাগফিরাত কামনা করবেন।

স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া জানান, মালেকা খাতুন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যদিও পুত্রবধূর মুখ দেখে যেতে পারেননি। তবে তার ছেলের বিয়ে যে হয়েছে সেটা জেনে যেতে পেরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে

মিয়ানমারের মর্টারশেল-গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

নির্বাচনে ভোটার হয়েও ভোট দিতে পারবেন না যারা

জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

ব্যাট করেন ১৬৬ স্ট্রাইকরেটে, এবার আসছেন বিপিএল কাঁপাতে

ইউটিউবে আসছে আকর্ষণীয় ফিচার, পাবেন যেসব সুবিধা

ক্যানসার আক্রান্ত একমাত্র ছেলেকে বাঁচাতে রাফসানের বাবার আকুতি

হলিউডে আরও এক বিচ্ছেদ

দিল্লির বায়ু দূষণ চরমে

গুরুতর অপরাধে চার ক্রিকেটার নিষিদ্ধ

১০

অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

১১

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার : ডিএমপি

১২

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

১৩

যে আমল করলে মারা গেলেও সওয়াব পেতে থাকবেন!

১৪

তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

১৫

হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার

১৬

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় এনসিপির দুই নেতা

১৭

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা বিসিবির

১৮

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

১৯

ওসমান হাদির বাড়িতে চুরি

২০
X