বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সম্পদ লুণ্ঠনকারীরা দেশ প্রেমিক হতে পারেন না : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি ও সম্পদ গড়েছেন, তারা দেশ প্রেমিক হতে পারেন না।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিরামপুর ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে পাইলট হাইস্কুল মাঠে ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত ও তরিকা নিয়ে চললে ইহকাল ও পরকালে সফল হওয়া যাবে। ধর্ম উপদেষ্টার কাছে বিরামপুর জেলা বাস্তায়ন ও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ ১০ দফা দাবি পেশ করা হলে তিনি বলেন, যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করা হবে।

মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাহিলি জামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শামসুল হুদা খান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা কাজী ফজলুল করিম, মুফতি আব্দুল হাকিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম, নায়েবে আমির ডক্টর মহাদ্দিস এনামুল হক, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল ইসলাম, মুফতি আব্দুল হাকিম প্রমুখ।

এর আগে আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বিরামপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হিল্লা বিয়ে’ কী, ইসলামে এর বিধান কী?

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

১০

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

১২

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১৩

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৪

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৫

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৬

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৭

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৮

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৯

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

২০
X