মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড

জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ফেলছে প্রশাসন। ছবি : কালবেলা
জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ফেলছে প্রশাসন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় পাঁচ জেলেকে আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উমারপুর ইউনিয়নের ব্রিদাশুরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (২৮), নুর মোহাম্মদ (৩০), মো. কুরমান আলী (৩৫), সাদিয়াচাঁদপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের আব্দুল মালেকের ছেলে আমিরুল ইসলাম (৩৮), লাঙ্গলমুরা গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. কুদ্দুস মিয়া (৩০)।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার বলেন, অভিযান চালিয়ে পাঁচ জেলে ও প্রায় পাঁচ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক পাঁচ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১০

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১১

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১২

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৩

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৪

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৫

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৭

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৯

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

২০
X