সিরাজগঞ্জ ও কাজিপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর হাতে আটক ৭

সিরাজগঞ্জের কাজিপুরে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা আদায়কালে সেনাবাহিনীর হাতে ৭ যুবক আটক। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের কাজিপুরে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা আদায়কালে সেনাবাহিনীর হাতে ৭ যুবক আটক। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কাজিপুরে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা আদায়কালে সাত যুবককে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের আলমপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ১৬৩ টাকা, ৮টি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার আটক প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাজিপুরের আলমপুর এলাকার বাবু, হৃদয় বাবু (২২), শাওন হাসান (১৯), হৃদয় হাসান (১৯), মো. সোহেল, বেলাল (৩০), সজীব (১৯) ও মো. রুবেল (৩০)।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচল করা থ্রি-হুইলার থেকে শুরু করে সব যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত। এমন তথ্য পেয়ে কাজিপুর আর্মি ক্যাম্পের (ভারপ্রাপ্ত) ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।

তিনি জানান, আটক ব্যক্তিদের ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা ১১ হাজার টাকা এতিমখানায় বিতরণসহ চাঁদা আদায়ের রশিদগুলো পুড়িয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত ধর্ষণ মামলায় ফাদার প্রদীপ গ্রেগরী বেকসুর খালাস, উচ্চ আদালতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

শাড়ি নিয়ে প্রতারণা / অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ / ফাতাহ কমব্যাটের ৭ সদস্য তিন দিনের রিমান্ডে

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

ঢাকায় বৈরী আবহাওয়া, সিলেট গেল আবুধাবির ফ্লাইট

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

১০

রাজধানীর ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

১১

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

১২

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১৩

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

১৪

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

১৫

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

১৬

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

১৭

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

১৮

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

১৯

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

২০
X