চাঁদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের সহায়তায় ৬ বছর পর বাড়ি ফিরল টিপু

টিপুকে পরিবারের কাছে আর্থিক সহায়তাসহ তুলে দিচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। ছবি: কালবেলা
টিপুকে পরিবারের কাছে আর্থিক সহায়তাসহ তুলে দিচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। ছবি: কালবেলা

বাড়ি থেকে হারিয়ে যাওয়ার ৬ বছর পর চাঁদপুর জেলা পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল মো. টিপু (২৮)। আর এই মানবিকতা দেখিয়েছেন পুলিশ কন্সটেবল আবুল হোসেন মানিক।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে টিুপুকে তার পরিবারের কাছে আর্থিক সহায়তাসহ তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আবেগাপ্লুত কণ্ঠে টিপুর মা নাসিমা খাতুন বলেন, আমার ছেলে মানসিকভাবে দুর্বল হওয়ায় কয়েক বছর আগে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আমরা না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলাম। এখন পুলিশের মানবিকতায় আমাদের সন্তানকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে।

পুলিশ বলছে, মো. টিপু হচ্ছেন কুমিল্লার কোতয়ালী থানার সিটি কোরোপোরেশনের ৫নং ওয়ার্ডের পুরাতন চৌধুরীপাড়ার মো. ছবির মিয়া ও নাসিমা খাতুনের সন্তান।

কন্সটেবল আবুল হোসেন মানিক বলেন, আমি দায়িত্ব পালনকালে আদালত চত্বরে বেশ কিছুদিন এই যুবককে ভবঘুরে অবস্থায় দেখি। পরে তার প্রতি মায়া জন্মালে তাকে আমি সেলুনে নিয়ে দাঁড়ি, চুল কাটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এরপর নতুন জামা কাপড় কিনে সেটি পরিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। এরপর সামাজিক যগাযোগমাধ্যমে তার পরিচয় জানতে প্রচারণা চালালে একপর্যায়ে তার পরিবারের সন্ধান পেয়ে তাদের হাতে এই যুবককে তুলে দেওয়া হয়।

পুলিশ কন্সটেবল আবুল হোসেন মানিক আরও বলেন- আমি আগে কক্সবাজার জেলা পুলিশে কর্মরত থাকাকালীন ৯ জন, চট্টগ্রামে ৩ জন, নোয়াখালী সদরে ১ জন, লক্ষীপুরে সদরে ৪ জন এবং চাঁদপুর জেলা সদরে টিপুসহ ৫ জন সর্বমোট ২২ জন অজ্ঞাতনামা এমন ভবঘুরেদের তাদের পরিবারের নিকট পৌঁছে দিয়েছি।

আরও পড়ুন: বাবার হত্যাকারীর ফাঁসির দাবিতে ছেলের মানববন্ধন

পুলিশ কনস্টেবল আবুল হোসেন মানিক লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার রোকনপুর গ্রামের রুহুল আমিন ও নুরজাহান দম্পতির ছেলে। তিনি ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এমন মহৎ কাজটি করে মানিক আমাদের জেলা পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ধরণের মানবিক কাজে জেলা পুলিশ সবসময় তাকে উদ্বুদ্ধ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১০

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

১১

‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ 

১২

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী, মঙ্গলবারও বাড়ল দাম

১৩

ফাইনালের আগে ‘ফাইনাল’ আজ, জিতবে কে আগাম জানাল সুপারকম্পিউটার

১৪

নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত ইনক্রিমেন্ট, কেমন হবে মূল বেতন?

১৫

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

১৬

শিল্পকলায় রুনা লায়লার একক গানের সন্ধ্যা

১৭

আমরা এগিয়ে যাচ্ছি, আজ রাতেও হামলা চালানো হবে: ট্রাম্প

১৮

ইরানে নতুন করে হামলার খবরে ১৩ শতাংশের বেশি বাড়ল তেলের দাম

১৯

ইরান আমার ওপর কোনো দাপট দেখাতে পারেনি: ট্রাম্প

২০
X