কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে বৃদ্ধ প্রতিবন্ধীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা। ছবি : সংগৃহীত
বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা। ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে হুইলচেয়ারে চলাফেরা করা আমির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে দাউদকান্দির টামটায় এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, টামটা গ্রামের এবিএম ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার (৫৫) এবং আমির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্পর্কে তারা আপন মামাতো ফুপাতো ভাই। ওই বিরোধের জেরে মঙ্গলবার সকালে আমির হোসেন বাড়ির সামনে পাকা রাস্তার ওপর গেলে তাকে একা পেয়ে প্রতিপক্ষ এবিএম ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার অতর্কিতভাবে হামলা করলে আমির হোসেন গুরুতর আহত হন। সংবাদ পেয়ে আমির হোসেনের লোকজন তাকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। পরে স্থানীরা তাদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছেন হাবিবুর রহমান (৩০), শরীফ (২৫), মহিউদ্দিন (২২)। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় পুলিশ এবিএম ওসমান গনি নাসিম ডাক্তার, মো. শামীম ওসমান (৪৮), মো. শাহাদাৎ (৩৫), মো. সিয়াম (২৭) ও মো. সিহাবকে (২৯) গ্রেপ্তার করে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X