টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৬:০০ এএম
অনলাইন সংস্করণ

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজারের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

টেকনাফের নয়াপাড়া মোছনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাঁচ টাংকির মোড় নামক স্থানে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

নিহত যুবকের নাম মো. জুবায়ের (২৫)। তিনি মোঃ আমিনের ছেলে।

নিহতের ভাই ইউসুফ জালাল বলেন, ‘সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়ে শুনি আমার ভাইকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

স্থানীয়রা জানান, উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসল্লী বিনতে ফয়েজী বলেন, সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় এক রোহিঙ্গা যুবক গুলিতে নিহতের খবর পেয়েছি। রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X