ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে ঢুকে বিএনপি নেতাদের বেধড়ক পেটালেন আ.লীগকর্মীরা

হাসপাতালে চিকিৎসা নেন আহতরা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নেন আহতরা। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গায় গোসল করাকে কেন্দ্র করে মসজিদের ভেতরে ঢুকে বিএনপি নেতাদের বেধড়ক পিটিয়েছেন আওয়ামী লীগের নেতারা। এ সময় পাঁচজন আহত হয়েছেন।

আসাদুজ্জামান নোমান ঘারুয়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। বুধবার (১৩ নভেম্বর) ফজরের নামাজের সময় উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হাজরাকান্দা গ্রাম দুটি দলে বিভক্ত। দুটি দলই নিক্সন চৌধুরীর সমর্থক। একটি দলের নেতৃত্ব দেন জব্বার মাস্টার, অন্য দলের নেতৃত্ব দেন জুলহাস মেম্বার। মঙ্গলবার দুপুরে জুলহাস মেম্বার দলের পান্নু খালাসির সঙ্গে জব্বার মাস্টারের দলের দুলাল খালাসির গোসল করা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় উভয়ের মাঝে সালিশ বৈঠকে বসার সময়ও নির্ধারণ হয়। পরে বুধবার জব্বার মাস্টারের দলের আসাদুজ্জামান নোমানসহ আরও ৫-৬ জন ফজরের নামাজ আদায় করতে মসজিদে রওনা দেন। এ সময় রাস্তায় ওত পেতে থাকা জুলহাস মেম্বারের দলের লোকজন আনোয়ার খালাসী, বালা খালাসী, মন্নু খালাসী, সোহেল খালাসী, মিরাজ মাতুব্বর, অন্তর, শীতল, নিলু পেছন থেকে ধাওয়া করে। তখন বিএনপি নেতা ও তার লোকজন দৌড়ে মসজিদের ভেতর আশ্রয় নেন। সেখানে গিয়ে প্রতিপক্ষরা মসজিদের ভেতরে গিয়ে হামলা চালায়।

এ সময় আসাদুজ্জামান নোমান (৫০), আক্কেল আলী (৫৩), আওলাদ আলী (৫৮) ও দুলাল খালাসী (৪৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় দলনেতা জুলহাস মেম্বার জানান, গতকাল জব্বার মাস্টারের লোকজনরা পান্নুর বউকে মারধর করে। সে হাসপাতালে ভর্তি আছে। পরে আমাকে না জানিয়ে ওরা মসজিদে হামলা চালিয়েছে।

অন্যদিকে আরেক দলের নেতা জব্বার মাস্টার জানান, আগের দিন একটা ঘটনা ঘটলে রাতেই মীমাংসা হয়ে যায়। তারপরেও আমার লোকজন ফজরের নামাজ পড়তে গেলে ওই গ্রুপটি মারধর করে। আহতরা সবাই বিএনপির লোকজন।

ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান জানান, মারামারির এমন একটি ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X