মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

ন্যাশনাল ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন গ্রাহকরা। ছবি : সংগৃহীত
ন্যাশনাল ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন গ্রাহকরা। ছবি : সংগৃহীত

সিলেটে টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকের কার্যালয়ে তালা মেরেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলায় ন্যাশনাল ব্যাংকের শাখার প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রাহকরা।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে গ্রাহকরা বারবার ব্যাংকে এসে টাকা চান। তারা টাকা চেয়ে ফিরে যাচ্ছেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা মেরে প্রতিবাদ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নুর আহমেদ নামে এক গ্রাহক বলেন, প্রতিদিন পাশের উপজেলা বড়লেখা থেকে টাকা তুলতে আসি, কিন্তু কিছুতেই টাকা পাচ্ছি না। আজ শান্তিপূর্ণভাবে প্রধান ফটকে তালা দিয়েছি।

মাছুম আহমদ নামের এক গ্রাহক জানান, তিনি তার বোনের সাত লাখ টাকা উত্তোলনের জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তাই ক্ষুব্ধ হয়ে ব্যাংকে তালা দিয়েছেন।

এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকের শাখা ম্যানেজার কামরুজ্জামান আনছারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শাখা ইনচার্জ সুন্দর আলী জানিয়েছেন, ন্যাশনাল ব্যাংকের সারা দেশে নগদ টাকার সংকট চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো সিলেটে ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না পেয়ে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে।

এর আগে গত ২৮ অক্টোবর নগদ টাকার সংকটের কারণে ন্যাশনাল ব্যাংকের সিলেটের গোলাপগঞ্জ শাখা এবং ৩০ অক্টোবর সিলেট মহানগরীর শিবগঞ্জ শাখায়ও গ্রাহকরা তালা লাগিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X