চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নে যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে পাঁচলাইশ থানার একটি মাদ্রাসার ১১ বছরের দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় মোস্তাফিজুর রহমান বাবু (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুলান-৭ এর বিচারক ফেরদৌস আরার আদালত। এ ছাড়া দুই শিক্ষককে খালাস দেওয়া হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে দণ্ডিত মোস্তাফিজুর রহমান বাবুর উপস্থিততে ৮ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। মোস্তাফিজুর রহমান বাবু, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বাঘেরকান্দা এলাকার বাসিন্দা। তিনি ওই মাদ্রাসার বাবুর্চির কাজ করতেন।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, ‘দুই মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি বাবু আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৯ সালের অক্টোবর মাসে নগরীর পাঁচলাইশ থানার মাদরাসাতুল মদিনা মাদ্রাসায় হেফজ বিভাগের দুই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন বাবু। তিনি ওই প্রতিষ্ঠানের বাবুর্চির কাজ করতেন। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর বাবা আসামি বাবুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই মাদ্রাসার দুই শিক্ষককেও অভিযুক্ত করেন ভিকটিমের বাবা।

পুলিশ মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ১১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় দুই শিক্ষককে খালাস দিয়েছেন আদালত।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X