বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ভাতিজা মঈন রিমান্ডে

আদালতে নেওয়া হচ্ছে মঈন আব্দুল্লাহকে। ছবি : কালবেলা
আদালতে নেওয়া হচ্ছে মঈন আব্দুল্লাহকে। ছবি : কালবেলা

বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় মইনের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন।

মইন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

এ ছাড়া আরও দুটি মামলায় মইনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করে আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, দুই মামলার দুই তদন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং অপর দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মইনকে জেলহাজতে পাঠানো হয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এ দুই মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত দুপক্ষের যুক্তিতর্ক শুনে দুদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে পরবর্তী তারিখে তারা আবারও জামিনের আবেদন করবেন।

এর আগে গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরকদ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা ছিল। মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তার বাবা বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১১

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১২

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৩

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৪

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৫

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৬

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৭

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৮

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৯

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

২০
X