চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সালিশে ডেকে গৃহবধূকে লাঠিপেটাসহ নির্যাতন, আটক ৪

পুলিশ সদস্যদের মাঝে সালিশকারী ইউপি সদস্য ফরিদসহ আটক নির্যাতনকারীরা। ছবি : কালবেলা
পুলিশ সদস্যদের মাঝে সালিশকারী ইউপি সদস্য ফরিদসহ আটক নির্যাতনকারীরা। ছবি : কালবেলা

চাঁদপুরের কচুয়ার ৬ নম্বর উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিংআড্ডা গ্রামে সালিশে ডেকে এক গৃহবধূকে প্রকাশ্যে লাঠিপেটাসহ নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সালিশকারী ইউপি সদস্য ফরিদসহ নির্যাতনকারী চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল।

আরও পড়ুন : সেবাপ্রার্থীকে জুতাপেটা করল পাসপোর্ট অফিসের কর্মকর্তারা

সোশ্যাল মিডিয়া ও পুলিশ সূত্রে জানা যায়, এক বিধবা নারী প্রেমের মাধ্যমে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে সালিশি বৈঠক বসিয়েছিল এক ইউপি সদস্য। সেখানেই প্রকাশ্যে বাড়ির আঙিনায় জনসম্মুখে বসিয়ে ওই গৃহবধূকে নানা গালমন্দ করে মারতে মারতে একাধিকবার লাঠি ভেঙে ফেলেন এক যুবক। পরে সেই লাঠিপেটা ও নির্যাতনের ভিডিও ভাইরাল হলে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণ হিসেবে চারজনকে আটক করে।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ৯ বছর আগে আমার স্বামী আব্দুর রহিমের মৃত্যু হয়। পরে আমি একই গ্রামের মোবারক হোসেনের ছেলে আলমগীর হোসেনকে ঢাকায় আদালতের মাধ্যমে বিয়ে করি। এতে ক্ষিপ্ত হয়ে সালিশি বৈঠক ডেকে আমার প্রথম স্বামীর বড় ভাইয়ের ছেলে আলমগীর প্রকাশ্যে আমাকে গালমন্দ করে লাঠিপেটা করতে থাকে। পরে আমি পুলিশে অভিযোগ দেই। তবে কে ভিডিও করে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছে, সেটি আমি বলতে পারছি না।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গৃহবধূকে লাঠিপেটাসহ নির্যাতনের ভিডিও ভাইরালের পর তা দেখে অপরাধী চিহ্নিত করি। আমরা ইউপি সদস্য ফরিদ আহমেদ ও তার ভাই জসিমসহ চারজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি। এ ছাড়াও এই অভিযোগের প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১০

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১১

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১২

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৩

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৪

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৫

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৮

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৯

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X