পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছালেন উপদেষ্টা আসিফ

হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছালেন আসিফ মাহমুদ। ছবি : কালবেলা
হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছালেন আসিফ মাহমুদ। ছবি : কালবেলা

হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুরের পীরগাছার সুখানপুকুর হেলিপ্যাড মাঠে অবতরণ করে। এ সময় তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা সেখানে ভিড় করে। সেখান থেকে উপজেলার পাওটানাহাট কলেজে মতবিনিময় সভায় যোগদান করেন তিনি।

মতবিনিময় শেষে উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি। পরে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২টায় রংপুরের কাউনিয়া উপজেলায় হেলিকপ্টারযোগে যাবেন। সেখানেও অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। এছাড়াও সফরসূচির বাইরেও এদিন তিনি আরও কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১০

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১১

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১২

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৩

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৪

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৫

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৬

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৭

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৯

নেইমার ভক্তদের জন্য সুখবর

২০
X