মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল প্রাইভেটকারের ধাক্কা, তাঁতী লীগ নেতা নিহত

ইউনিয়ন তাঁতী লীগের সহসভাপতি জোরন আলী। ছবি : সংগৃহীত
ইউনিয়ন তাঁতী লীগের সহসভাপতি জোরন আলী। ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় তাঁতী লীগের নেতা জোরন আলী (৬০) নিহত হয়েছেন। তিনি উপজেলার কড়ইচড়া ইউনিয়ন তাঁতী লীগের সহসভাপতি।

রোববার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার জটিয়ারপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি মো. মাসুদুজ্জামান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত জোরন আলী কড়ইচড়া ইউনিয়নের গড়পাড়া এলাকার বাসিন্দা। তিনি গড়পাড়া শেখ ফজলুল হক মনি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি।

জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন জোরন আলী। পথে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জটিয়ারপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছলে অপর দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জোরন আলীর নিহত হয়। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়।

মেলান্দহ থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, নিহত জোরন আলীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন আর্জেন্টিনার জার্সি

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন, যেভাবে সাজানো হচ্ছে একাদশ

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

১০

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১১

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

১২

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

১৩

পটপটি ফুলে চোখজুড়ানো সৌন্দর্য

১৪

মদ, সিগারেট ও রড : বাজেটের পর কেমন হবে দাম?

১৫

দেশীয় অস্ত্র জমা দিলেন ৩ গ্রামের মানুষ, ফুল দিয়ে বরণ করল প্রশাসন

১৬

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১৭

রোনালদোর হতাশার রাতে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল পর্তুগাল

১৮

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

১৯

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

২০
X